Thursday, June 18, 2015

ল্যাপটপ কেনার আগে যে যে বিষয় খেয়াল রাখবেন। [এই টিউন পড়লে আপনি কখনই ল্যাপটপ কিনতে গিয়ে ঠগবেন না]

অনেক দিন ধরে ভাবছেন একটা
ল্যাপটপ কেনা দরকার। কিন্তু
কোন ব্রান্ড কিনবেন বা
কেনার সময় কী কী বিষয়
খেয়াল রাখতে হবে তা হয়তো
জানা নেই। তাই ল্যাপটপ কেনার সময় কিছু বিষয় মাথায় রাখলে
আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ
হতে পারে।
নকশা ও ওজন :
"""""""""""""""""""""""
আপনি যদি
বেশি বেশি ভ্রমণ করেন তখন
আপনার জন্য হালকা-পাতলা
ল্যাপটপ বা আলট্রাবুক ভালো
হবে। ১২ থেকে ১৩ ইঞ্চি মাপের
যে ল্যাপটপে দীর্ঘক্ষণ চার্জ থাকে সেটি কিনবেন। যদি বাড়ি
বা অফিসের কাজের জন্য
ল্যাপটপ কিনতে চান তবে ১৪
ইঞ্চি বা ১৫.৬ ইঞ্চি মাপের
ডিসপ্লেযুক্ত ল্যাপটপ কিনুন।

আপনি যদি গেমার বা ছবি ও
ভিডিও সম্পাদনার কাজের জন্য
ল্যাপটপ চান তবে আপনাকে
শক্তিশালী ল্যাপটপ বেছে নিতে
হবে। এ জন্য ১৫.৬ বা ১৭ ইঞ্চি
মাপের ডিসপ্লেযুক্ত ল্যাপটপ কিনতে পারেন। আপনি যদি সব
সময় সঙ্গে করে ল্যাপটপ নিয়ে
ঘোরেন তবে আপনার জন্য
ধাতব কাঠামোর ল্যাপটপ যুত্সই
হবে।

আপনার ল্যাপটপ যদি বাড়ির
সকলেই ব্যবহার করে তবে তা
ধাতব কাঠামো ও করপোরেট
মডেলের হলে ভালো হবে।
প্রচলিত প্রায় সব ল্যাপটপের
ব্যাটারি লিথিয়াম আয়নের হয়ে থাকে। এতে যত বেশি সেল
(৪-১২) থাকবে, ব্যাটারি তত
বেশি সময় চার্জ ধরে রাখতে
পারবে।

ব্র্যান্ড
"""""""""""
পুরোনো ল্যাপটপ কেনার সময়
সতর্ক থাকুন। ওয়ারেন্টি দেখে
নিন। পরিচিত ব্র্যান্ডের ওপর
আস্থা রাখতে পারেন। ডিলার ও
খুচরা বিক্রেতাদের কাছ থেকে
ল্যাপটপ কেনার আগে তাদের বিক্রয় পরবর্তী সেবা ও
অতীতে তাদের ল্যাপটপ
বিক্রির রেকর্ড সম্পর্কে
জানা থাকলে ভালো হবে।

কেনার সময় অবশ্যই ওয়ারেন্টি
কার্ড, চার্জার, ব্যাগ ইত্যাদি
আনুষঙ্গিক জিনিসপত্র যা
আপনার ল্যাপটপের সঙ্গেই
পাচ্ছেন তা বুঝে নেবেন। এ ছাড়া
সব সময় অনুমোদিত ডিলার, আমদানিকারক, বিশ্বস্ত
মাধ্যম বা দোকান থেকে
ল্যাপটপ কিনুন।

টাচস্ক্রিন
"""""""""""""
আপনি যদি টাচ বা স্পর্শ করে
পণ্য চালাতে পছন্দ করেন, তবে
টাচস্ক্রিন ল্যাপটপ আপনার
জন্য ভালো হবে। উদাহরণ
হিসেবে বলা যায়, উইন্ডোজ ৮
ইন্টারফেসের টাইল ও জেশ্চার আপনার টাচস্ক্রিন
অভিজ্ঞতাকে উন্নত করবে
এবং তা সহজে ব্যবহার করতে
পারবেন। উইন্ডোজ অপারেটিং
সিস্টেমনির্ভর
ল্যাপটপগুলোতে ওয়েব পেজ ব্যবহার করা সহজ।

এ ছাড়াও ছবি ও ডকুমেন্টস
দেখতেও সুবিধা হয়। টাচস্ক্রিন
ল্যাপটপ আপনি কিবোর্ডযুক্ত
ল্যাপটপ হিসেবেও ব্যবহার
করতে পারেন। বাজারে ৫০ হাজার
টাকার মধ্যে টাচস্ক্রিন সুবিধার ল্যাপটপ পাবেন।
সাধারণত সিনেমা দেখা, গান
শোনা, ইন্টারনেট ব্যবহার
করাসহ ছোটখাটো কাজের জন্য
কম দামের ল্যাপটপ কেনাই
যথেষ্ট। এ ক্ষেত্রে ১৫ ইঞ্চি পর্দার মনিটরসহ ল্যাপটপ
কিনতে পারেন।

তথ্য ধারণ ক্ষমতা
"""""""""""""""""""""""
ল্যাপটপ কেনার সময় খেয়াল
রাখবেন তাতে কতটুকু তথ্য
আপনি সংরক্ষণ করতে
পারবেন। এখনকার দিনে ১৫.৬
ইঞ্চি ল্যাপটপ ছাড়া
অপটিক্যাল ড্রাইভের ব্যবহার কম দেখা যায়। এখন
হার্ডড্রাইভের পরিবর্তে
ফ্ল্যাশ ভিত্তিক ড্রাইভ
এসএসডিও ব্যবহার হতে দেখা
যাচ্ছে। ফ্ল্যাশ স্টোরেজ দামি
হলেও এর নষ্ট হওয়ার ঝুঁকি কম। এর আকার ছোট এবং কাজ
করে দ্রুত।

অপারেটিং সিস্টেম
"""""""""""""""""
অনেকেই অল্প কিছু অর্থ
সাশ্রয়ের জন্য প্রি-লোডেড
অপারেটিং সিস্টেমনির্ভর
ল্যাপটপ কেনেন না। কিন্তু
নিজে থেকে ওএস এবং অন্যান্য
সফটওয়্যার ইনস্টল করা কঠিন ও সময় সাপেক্ষ। ল্যাপটপ
কেনার সময় আপনি যে
অপারেটিং সিস্টেমে বেশি
স্বাচ্ছন্দ্যবোধ করেন সেটি
ইনস্টল করুন।

ল্যাপটপের আকার
"""""""""""""""""""""""
যদি বাড়ি বা অফিসের জন্য
ল্যাপটপ কেনার কথা ভাবেন তবে
ল্যাপটপের আকার বড় হওয়া
ভালো। এতে চোখের সুবিধা হবে
এবং কাজের জন্য সুবিধা পাবেন।
যদি কোনো প্রেজেন্টেশন দেওয়ার জন্য ল্যাপটপ কিনতে
হয় তবে তা হালকা-পাতলা ও
ছোট স্ক্রিনের হলে ভালো হয়।

ফিচার
""""""""
ভালো একটি ল্যাপটপে ইনটেল
বা এএমডির মাল্টিকোর
সিপিইউ থাকলে ভালো। ৩-৪ টি
ইউএসবি পোর্ট এবং
ল্যাপটপটি দ্রুতগতির কিনা তা
দেখে নেওয়া বাঞ্চনীয়। সাধারণত উচ্চ রেজ্যুলেশনের
গেম খেলা, ভিডিও সম্পাদনা
এবং গ্রাফিকসের কাজের জন্য
উচ্চ গতির ল্যাপটপ কেনা
জরুরি। এ জন্য প্রসেসরের
ক্লক স্পিড ৩.০ গিগাহার্টজ বা এর বেশি হলে ভালো হয়।
প্রসেসর কোন সিরিজের
(কোর আইথ্রি, ফাইভ, সেভেন)
তা জেনে নেওয়াও জরুরি। কেনার
আগে অবশ্যই গ্রাফিকস
সক্ষমতা কেমন দেখে নেবেন।
ভিডিও সম্পাদনা এবং গ্রাফিকসের কাজের জন্য
কমপক্ষে ৪ গিগাবাইটের
ডিডিআরথ্রি র্যাম হলে ভালো
হবে।

Buy Laptop at cheap rate 10000/-

রমজান উপলক্ষে দেশী সফটওয়্যার “রমজান ২০১৫”

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আপনাদের জন্য টিম ইরর বানিয়েছে রমজানের জন্য একটি সফটওয়্যার যার নাম “রমাজন।।২০১৫”
যাযা পাবেন সফটওয়্যারটিতে
-পুরোপুরি বাংলা এবং আকর্ষনীয় ইন্টারফেস(Total Bangle And Attractive Interface)
-মাহে রমাজনের সব এলাকার ইফতার ও সাহারীর সময়সূচী(Ramadan Iftar And Sahari Timetable)
-মাহে রমাজানের জন্য দোয়া (Doa For Ramdan)
-রমাজনের জন্য হাদিস সহ গুরুত্বপুর্ণ বিষয়ের কালেকশন(Hadith Collections)
-ইফতার ও সাহারীর জন্য এলার্ম দেওয়ার সফটওয়্যার(Alarming Software)
-আসমাউল হুসনা(উচ্চারণ ও অর্থ সহ)(99 Names of Allah)
-অনলাইনে কোরআন ও হাদিস (Online Quran And Hadith)
-ইসলামিক ওয়ালপেপার (লেটেস্ট)(Islamic walpaper)
-আরো অনেক গুরুপুর্ণ বিষয় যা রমজানের জন্য প্রয়জনীয়(More Essential Resources)

তাছাড়া সর্বাক্ষনিক অনলাইনের হেল্প ডেস্ক খোলা থাকছে পুরো রমজান ব্যাপী !
রমজান বিষয়ক যেকোন প্রশ্ন করতে আমাদের হেল্প বাটন রয়েছে !
Download Links
------------------------
Download Link 1
Download Link 2

৩০ রমজানের ৩০ টি দোয়া

হাদিস থেকে সংগৃহীত

রমজান-২০১৫ (সফটওয়্যারটির অংশ বিশেষ)




১ম রমজানের দোয়া

اليوم الاوّل : اَللّـهُمَّ اجْعَلْ صِيامي فيهِ صِيامَ الصّائِمينَ، وَقِيامي فيهِ قيامَ الْقائِمينَ، وَنَبِّهْني فيهِ عَنْ نَوْمَةِ الْغافِلينَ، وَهَبْ لى جُرْمي فيهِ يا اِلـهَ الْعالَمينَ، وَاعْفُ عَنّي يا عافِياً عَنْ الُْمجْرِمينَ .
হে আল্লাহ ! আমার আজকের রোজাকে প্রকৃত রোজাদারদের রোজা হিসেবে গ্রহণ কর। আমার নামাজকে কবুল কর প্রকৃত নামাজীদের নামাজ হিসেবে। আমাকে জাগিয়ে তোলো গাফিলতির ঘুম থেকে। হে জগত সমূহের প্রতিপালক! এদিনে আমার সব গুনাহ মাফ করে দাও। ক্ষমা করে দাও আমার যাবতীয় অপরাধ। হে অপরাধীদের অপরাধ ক্ষমাকারী।

২য় রমজানের দোয়া
اليوم الثّاني : اَللّـهُمَّ قَرِّبْني فيهِ اِلى مَرْضاتِكَ، وَجَنِّبْني فيهِ مِنْ سَخَطِكَ وَنَقِماتِكَ، وَوَفِّقْني فيهِ لِقِرآءَةِ ايـاتِكَ بِرَحْمَتِكَ يا اَرْحَمَ الرّاحِمينَ .
হে আল্লাহ! তোমার রহমতের উসিলায় আজ আমাকে তোমার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে যাও। দূরে সরিয়ে দাও তোমার ক্রোধ আর গজব থেকে। আমাকে তৌফিক দাও তোমার পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করার। হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াময়।

৩য় রমজানের দোয়া
اليوم الثّالث : اَللّـهُمَّ ارْزُقْني فيهِ الذِّهْنَ وَالتَّنْبيهَ، وَباعِدْني فيهِ مِنَ السَّفاهَةِ وَالَّتمْويهِ، وَاجْعَلْ لى نَصيباً مِنْ كُلِّ خَيْر تُنْزِلُ فيهِ، بِجُودِكَ يا اَجْوَدَ الاَْجْوَدينَ .
হে আল্লাহ ! আজকের দিনে আমাকে সচেতনতা ও বিচক্ষণতা দান কর। আমাকে দূরে রাখ অজ্ঞতা, নির্বুদ্ধিতা ও ভ্রান্ত কাজ-কর্ম থেকে। এ দিনে যত ধরণের কল্যাণ দান করবে তার প্রত্যেকটি থেকে তোমার দয়ার উসিলায় আমাকে উপকৃত কর। হে দানশীলদের মধ্যে সর্বোত্তম দানশীল।

৪র্থ রমজানের দোয়া
اليوم الرّابع : اَللّـهُمَّ قَوِّني فيهِ عَلى اِقامَةِ اَمْرِكَ، وَاَذِقْني فيهِ حَلاوَةَ ذِكْرِكَ، وَاَوْزِعْني فيهِ لاَِداءِ شُكْرِكَ بِكَرَمِكَ، وَاحْفَظْني فيهِ بِحِفْظِكَ وَسَتْرِكَ، يا اَبْصَرَ النّاظِرينَ .
হে আল্লাহ ! এ দিনে আমাকে তোমার নির্দেশ পালনের শক্তি দাও। তোমার জিকিরের মাধুর্য আমাকে আস্বাদন করাও। তোমার অপার করুণার মাধ্যমে আমাকে তোমার কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য প্রস্তুত কর। হে দৃষ্টিমানদের মধ্যে শ্রেষ্ঠ দৃষ্টিমান। আমাকে এ দিনে তোমারই আশ্রয় ও হেফাজতে রক্ষা কর।

৫ম রমজানের দোয়া
اليوم الخامس : اَللّـهُمَّ اجْعَلْني فيهِ مِنْ الْمُسْتَغْفِرينَ، وَاجْعَلْني فيهِ مِنْ عِبادِكَ الصّالِحينَ اْلقانِتينَ، وَاجْعَلني فيهِ مِنْ اَوْلِيائِكَ الْمُقَرَّبينَ، بِرَأْفَتِكَ يا اَرْحَمَ الرّاحِمينَ .
হে আল্লাহ ! এই দিনে আমাকে ক্ষমা প্রার্থনাকারীদের অন্তর্ভূক্ত কর। আমাকে শামিল কর তোমার সৎ ও অনুগত বান্দাদের কাতারে। হে আল্লাহ ! মেহেরবানী করে আমাকে তোমার নৈকট্যলাভকারী বন্ধু হিসেবে গ্রহণ কর। হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান।

৬ষ্ঠ রমজানের দোয়া
اليوم السّادس : اَللّـهُمَّ لا تَخْذُلْني فيهِ لِتَعَرُّضِ مَعْصِيَتِكَ، وَلاتَضْرِبْني بِسِياطِ نَقِمَتِكَ، وَزَحْزِحْني فيهِ مِنْ مُوجِباتِ سَخَطِكَ، بِمَنِّكَ وَاَياديكَ يا مُنْتَهى رَغْبَةِ الرّاغِبينَ .
হে আল্লাহ ! তোমার নির্দেশ অমান্য করার কারণে এ দিনে আমায় লাঞ্চিত ও অপদস্থ করোনা। তোমার ক্রোধের চাবুক দিয়ে আমাকে শাস্তি দিওনা। সৃষ্টির প্রতি তোমার অসীম অনুগ্রহ আর নিয়ামতের শপথ করে বলছি তোমার ক্রোধ সৃষ্টিকারী কাজ থেকে আমাকে দূরে রাখো। হে আবেদনকারীদের আবেদন কবুলের চূড়ান্ত উৎস।

৭ম রমজানের দোয়া
اليوم السّابع : اَللّـهُمَّ اَعِنّي فِيهِ عَلى صِيامِهِ وَقِيامِهِ، وَجَنِّبْني فيهِ مِنْ هَفَواتِهِ وَآثامِهِ، وَارْزُقْني فيهِ ذِكْرَكَ بِدَوامِهِ، بِتَوْفيقِكَ يا هادِيَ الْمُضِلّينَ .
হে আল্লাহ ! এ দিনে আমাকে রোজা পালন ও নামাজ কায়েমে সাহায্য কর। আমাকে অন্যায় কাজ ও সব গুনাহ থেকে রক্ষা করো। তোমার তৌফিক ও শক্তিতে সবসময় আমাকে তোমার স্মরণে থাকার সুযোগ দাও। হে পথ হারাদের পথ প্রদর্শনকারী।

৮ম রমজানের দোয়া
اليوم الثّامن : اَللّـهُمَّ ارْزُقْني فيهِ رَحْمَةَ الاَْيْتامِ، وَاِطْعامَ اَلطَّعامِ، وَاِفْشاءَ السَّلامِ، وَصُحْبَةَ الْكِرامِ، بِطَولِكَ يا مَلْجَاَ الاْمِلينَ .
হে আল্লাহ ! তোমার উদারতার উসিলায় এ দিনে আমাকে এতিমদের প্রতি দয়া করার, ক্ষুধার্তদের খাদ্য দান করার, শান্তি প্রতিষ্ঠা করার ও সৎ ব্যক্তিদের সাহায্য লাভ করার তৌফিক দাও। হে আকাঙ্খাকারীদের আশ্রয়স্থল।

৯ম রমজানের দোয়া
اليوم التّاسع : اَللّـهُمَّ اجْعَلْ لي فيهِ نَصيباً مِنْ رَحْمَتِكَ الْواسِعَةِ، وَاهْدِني فيهِ لِبَراهينِكَ السّاطِعَةِ، وَخُذْ بِناصِيَتي اِلى مَرْضاتِكَ الْجامِعَةِ، بِمَحَبَّتِكَ يا اَمَلَ الْمُشْتاقينَ .
হে আল্লাহ ! এদিনে আমাকে তোমার রহমতের অধিকারী কর। আমাকে পরিচালিত কর তোমার উজ্জ্বল প্রমাণের দিকে। হে আগ্রহীদের লক্ষ্যস্থল। তোমার ভালোবাসা ও মহব্বতের উসিলায় আমাকে তোমার পূর্ণাঙ্গ সন্তুষ্টির দিকে নিয়ে যাও।

১০ম রমজানের দোয়া
اليوم العاشر : اَللّـهُمَّ اجْعَلْني فيهِ مِنَ الْمُتَوَكِّلينَ عَلَيْكَ، وَاجْعَلْني فيهِ مِنَ الْفائِزينَ لَدَيْكَ، وَاجْعَلْني فيهِ مِنَ الْمُقَرَّبينَ اِلَيْكَ، بِاِحْسانِكَ يا غايَةَ الطّالِبينَ .
হে আল্লাহ ! তোমার প্রতি যারা ভরসা করেছে আমাকে সেই ভরসাকারীদের অন্তর্ভূক্ত কর। তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে শামিল করো সফলকামদের মধ্যে এবং আমাকে তোমার নৈকট্যলাভকারী বান্দাদের অন্তর্ভূক্ত করে নাও। হে অনুসন্ধানকারীদের শেষ গন্তব্য।

১১তম রমজানের দোয়া
اليوم الحادي عشر : اَللّـهُمَّ حَبِّبْ اِلَيَّ فيهِ الاِْحْسانَ، وَكَرِّهْ اِلَيَّ فيهِ الْفُسُوقَ وَالْعِصْيانَ، وَحَرِّمْ عَلَيَّ فيهِ السَّخَطَ وَالنّيرانَ بِعَوْنِكَ يا غِياثَ الْمُسْتَغيثينَ .
হে আল্লাহ ! এ দিনে সৎ কাজকে আমার কাছে প্রিয় করে দাও আর অন্যায় ও নাফরমানীকে অপছন্দনীয় কর। তোমার অনুগ্রহের উসিলায় আমার জন্য তোমার ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দাও। হে আবেদনকারীদের আবেদন শ্রবণকারী।

১২ তম রমজানের দোয়া
اليوم الثّاني عشر : اَللّـهُمَّ زَيِّنّي فيهِ بِالسِّتْرِ وَالْعَفافِ، وَاسْتُرْني فيهِ بِلِباسِ الْقُنُوعِ وَالْكَفافِ، وَاحْمِلْني فيهِ عَلَى الْعَدْلِ وَالاِْنْصافِ، وَآمِنّي فيهِ مِنْ كُلِّ ما اَخافُ، بِعِصْمَتِكَ يا عِصْمَةَ الْخائِفينَ .
হে আল্লাহ ! এদিনে আমাকে আত্মিক পবিত্রতার অলঙ্কারে ভূষিত কর। অল্পে তুষ্টি ও পরিতৃপ্তির পোশাকে আবৃত্ত কর। ন্যায় ও ইনসাফে আমাকে সুসজ্জিত কর। তোমার পবিত্রতার উসিলায় আমাকে ভীতিকর সবকিছু থেকে নিরাপদে রাখ। হে খোদা ভীরুদের রক্ষাকারী।

১৩ তম রমজানের দোয়া
اليوم الثّالث عشر : اَللّـهُمَّ طَهِّرْني فيهِ مِنَ الدَّنَسِ وَالاَْقْذارِ، وَصَبِّرْني فيهِ عَلى كائِناتِ الاَْقْدارِ، وَوَفِّقْني فيهِ لِلتُّقى وَصُحْبَةِ الاَْبْرارِ، بِعَوْنِكَ يا قُرَّةَ عَيْنِ الْمَساكينَ .
হে আল্লাহ ! এদিনে আমাকে কলুষতা ও অপবিত্রতা থেকে পবিত্র কর। যা কিছু তকদীর অনুযায়ী হয় তা মেনে চলার ধৈর্য আমাকে দান কর। তোমার বিশেষ অনুগ্রহে আমাকে তাকওয়া অর্জন এবং সৎ কর্মশীলদের সাহচর্যে থাকার তৌফিক দাও। হে অসহায়দের আশ্রয়দাতা।

১৪ তম রমজানের দোয়া
اليوم الرّابع عشر : اَللّـهُمَّ لا تُؤاخِذْني فيهِ بِالْعَثَراتِ، وَاَقِلْني فيهِ مِنَ الْخَطايا وَالْهَفَواتِ، وَلا تَجْعَلْني فيهِ غَرَضاً لِلْبَلايا وَالاْفاتِ، بِعِزَّتِكَ يا عِزَّ الْمُسْلِمينَ .
হে আল্লাহ ! এদিনে আমাকে আমার ভ্রান্তির জন্যে জিজ্ঞাসাবাদ করো না। আমার দোষ-ত্রুটিকে হিসেবের মধ্যে ধরো না।তোমার মর্যাদার উসিলায় আমাকে বিপদ-আপদ ও দুর্যোগের লক্ষ্য বস্তুতে পরিণত করো না। হে মুসলমানদের মর্যাদা দানকারী।

১৫ তম রমজানের দোয়া
اليوم الخامس عشر : اَللّـهُمَّ ارْزُقْني فيهِ طاعَةَ الْخاشِعينَ، وَاشْرَحْ فيهِ صَدْري بِاِنابَةِ الُْمخْبِتينَ، بِاَمانِكَ يا اَمانَ الْخائِفينَ .
হে আল্লাহ ! এদিনে আমাকে তোমার বিনয়ী বান্দাদের মতো আনুগত্য করার তৌফিক দাও। তোমার আশ্রয় ও হেফাজতের উসিলায় আমার অন্তরকে প্রশস্ত করে খোদাভীরু ও বিনয়ী বান্দাদের অন্তরে পরিণত কর। হে খোদাভীরু মুত্তাকীদের আশ্রয়দাতা।

১৬ তম রমজানের দোয়া
اليوم السّادس عشر : اَللّـهُمَّ وَفِّقْني فيهِ لِمُوافَقَةِ الاَْبْرارِ، وَجَنِّبْني فيهِ مُرافَقَةَ الاَْشْرارِ، وَآوِني فيهِ بِرَحْمَتِكَ اِلى دارِ الْقَـرارِ، بِاِلهِيَّتِكَ يا اِلـهَ الْعالَمينَ .
হে আল্লাহ ! এ দিনে আমাকে তোমার সৎবান্দাদের সাহচর্য লাভের তৌফিক দাও। আমাকে মন্দ লোকদের সাথে বন্ধুত্ব থেকে দূরে সরিয়ে রাখো। তোমার খোদায়ীত্বের শপথ করে বলছি, আমাকে তোমার রহমতের বেহেশতে স্থান দাও। হে জগতসমূহের প্রতিপালক।

১৭ তম রমজানের দোয়া
اليوم السّابع عشر : اَللّـهُمَّ اهْدِني فيهِ لِصالِحِ الاَْعْمالِ، وَاقْضِ لي فيهِ الْحَوائِجَ وَالاْمالَ، يا مَنْ لا يَحْتاجُ اِلَى التَّفْسيرِ وَالسُّؤالِ، يا عالِماً بِما في صُدُورِ الْعالَمينَ، صَلِّ عَلى مُحَمَّد وَآلِهِ الطّاهِرينَ .
হে আল্লাহ ! এ দিনে আমাকে সৎকাজের দিকে পরিচালিত কর। হে মহান সত্ত্বা যার কাছে প্রয়োজনের কথা বলার ও ব্যাখ্যা দেয়ার দরকার হয় না। আমার সব প্রয়োজন ও আশা-আকাঙ্খা পূরণ করে দাও। হে তাবত দুনিয়ার রহস্যজ্ঞানী ! হযরত মুহাম্মদ (সঃ) এবং তাঁর পবিত্র বংশধরদের ওপর রহমত বষর্ণ কর।

১৮ তম রমজানের দোয়া
اليوم الثّامن عشر : اَللّـهُمَّ نَبِّهْني فيهِ لِبَرَكاتِ اَسْحارِهِ، وَنَوِّرْ فيهِ قَلْبي بِضياءِ اَنْوارِهِ، وَخُذْ بِكُلِّ اَعْضائي اِلَى اتِّباعِ آثارِهِ، بِنُورِكَ يا مُنَوِّرَ قُلُوبِ الْعارِفينَ .
হে আল্লাহ ! এ দিনে আমাকে সেহরীর বরকতের উসিলায় সচেতন ও জাগ্রত করে তোল। সেহরীর নূরের ঔজ্জ্বল্যে আমার অন্তরকে আলোকিত করে দাও। তোমার নূরের উসিলায় আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে তোমার নূরের প্রভাব বিকশিত কর। হে সাধকদের অন্তর আলোকিতকারী !

১৯ তম রমজানের দোয়া
اليوم التّاسع عشر : اَللّـهُمَّ وَفِّرْ فيهِ حَظّي مِنْ بَرَكاتِهِ، وَسَهِّلْ سَبيلي اِلى خَيْراتِهِ، وَلا تَحْرِمْني قَبُولَ حَسَناتِهِ، يا هادِياً اِلَى الْحَقِّ الْمُبينِ .
হে আল্লাহ ! আমাকে এ মাসের বরকতের অধিকারী কর। এর কল্যাণ অজর্নের পথ আমার জন্য সহজ করে দাও। এ মাসের কল্যাণ লাভ থেকে আমাকে বঞ্চিত করো না। হে স্পষ্ট সত্যের দিকে পথো নির্দেশকারী।

২০ তম রমজানের দোয়া
اليوم العشرون : اَللّـهُمَّ افْتَحْ لي فيهِ اَبْوابَ الْجِنانِ، وَاَغْلِقْ عَنّي فيهِ اَبْوابَ النّيرانِ، وَوَفِّقْني فيهِ لِتِلاوَةِ الْقُرْآنِ، يا مُنْزِلَ السَّكينَةِ فى قُلُوبِ الْمُؤْمِنينَ .
হে আল্লাহ ! এ দিনে আমার জন্যে বেহেশতের দরজাগুলো খুলে দাও এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। আমাকে কোরআন তেলাওয়াতের তৌফিক দান কর। হে ঈমানদারদের অন্তরে প্রশান্তি দানকারী।

২১ তম রমজানের দোয়া

اليوم الحادي والعشرون : اَللّـهُمَّ اجْعَلْ لى فيهِ اِلى مَرْضاتِكَ دَليلاً، وَلا تَجْعَلْ لِلشَّيْطانِ فيهِ عَلَيَّ سَبيلاً، وَاجْعَلِ الْجَنَّةَ لى مَنْزِلاً وَمَقيلاً، يا قاضِيَ حَوائِجِ الطّالِبينَ .
হে আল্লাহ ! এ দিনে আমাকে তোমার সন্তুষ্টির দিকে পরিচালিত কর। শয়তানদের আমার উপর আধিপত্য বিস্তার করতে দিওনা। জান্নাতকে আমার গন্তব্যে পরিণত কর। হে প্রার্থনাকারীদের অভাব মোচনকারী।

২২ তম রমজানের দোয়া
اليوم الثّاني والعشرون : اَللّـهُمَّ افْتَحْ لى فيهِ اَبْوابَ فَضْلِكَ، وَاَنْزِلْ عَلَيَّ فيهِ بَرَكاتِكَ، وَوَفِّقْني فيهِ لِمُوجِباتِ مَرْضاتِكَ، وَاَسْكِنّي فيهِ بُحْبُوحاتِ جَنّاتِكَ، يا مُجيبَ دَعْوَةِ الْمُضْطَرّينَ .
হে আল্লাহ ! আজ তোমার করুণা ও রহমতের দরজা আমার সামনে খুলে দাও এবং বরকত নাজিল কর। আমাকে তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও। তোমার বেহেশতের বাগানের মাঝে আমাকে স্থান করে দাও। হে অসহায়দের দোয়া কবুলকারী।

২৩ তম রমজানের দোয়া
اليوم الثّالث والعشرون : اَللّـهُمَّ اغْسِلْني فيهِ مِنَ الذُّنُوبِ، وَطَهِّرْني فيهِ مِنَ الْعُيُوبِ، وَامْتَحِنْ قَلْبي فيهِ بِتَقْوَى الْقُلُوبِ، يا مُقيلَ عَثَراتِ الْمُذْنِبينَ .
হে আল্লাহ ! আমার সকল গুনাহ ধুয়ে মুছে পরিস্কার করে দাও। আমাকে সব দোষ-ত্রুটি থেকে পবিত্র কর। তাকওয়া ও খোদাভীতির মাধ্যমে আমার অন্তরকে সকল পরিক্ষায় উত্তীর্ণ কর। হে অপরাধীদের ভুল-ত্রুটি মার্জনাকারী।

২৪ তম রমজানের দোয়া
اليوم الرّابع والعشرون : اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ فيهِ ما يُرْضيكَ، وَاَعُوذُبِكَ مِمّا يُؤْذيكَ، وَاَسْأَلُكَ التَّوْفيقَ فيهِ لاَِنْ اُطيعَكَ وَلا اَعْصيْكَ، يا جَوادَ السّائِلينَ .
হে আল্লাহ ! আজ তোমার কাছে ঐসব আবেদন করছি যার মধ্যে তোমার সন্তুষ্টি রয়েছে। যা কিছু তোমার কাছে অপছন্দনীয় তা থেকে তোমার আশ্রয় চাই। তোমারই আনুগত্য করার এবং তোমার নাফরমানী থেকে বিরত থাকার তৌফিক দাও। হে প্রার্থীদের প্রতি দানশীল।
২৫ তম রমজানের দোয়া
اليوم الخامس والعشرون : اَللّـهُمَّ اجْعَلْني فيهِ مُحِبَّاً لاَِوْلِيائِكَ، وَمُعادِياً لاَِعْدائِكَ، مُسْتَنّاً بِسُنَّةِ خاتَمِ اَنْبِيائِكَ، يا عاصِمَ قُلُوبِ النَّبِيّينَ .
হে আল্লাহ ! এ দিনে আমাকে তোমার বন্ধুদের বন্ধু এবং তোমার শত্রুদের শত্রু করে দাও। তোমার আখেরী নবীর সুন্নত ও পথ অনুযায়ী চলার তৌফিক আমাকে দান কর। হে নবীদের অন্তরের পবিত্রতা রক্ষাকারী।

২৬ তম রমজানের দোয়া
اليوم السّادس والعشرون : اَللّـهُمَّ اجْعَلْ سَعْيي فيهِ مَشْكُوراً، وَذَنْبي فيهِ مَغْفُوراً وَعَمَلي فيهِ مَقْبُولاً، وَعَيْبي فيهِ مَسْتُوراً، يا اَسْمَعَ السّامِعينَ .
হে আল্লাহ ! এ দিনে আমার প্রচেষ্টাকে গ্রহণ করে নাও। আমার সব গুনাহ মাফ করে দাও। আমার সব আমল কাজ কবুল করো এবং সব দোষ-ত্রু টি ঢেকে রাখ। হে সর্বশ্রেষ্ঠ শ্রোতা।

২৭ তম রমজানের দোয়া
اليوم السّابع والعشرون : اَللّـهُمَّ ارْزُقْني فيهِ فَضْلَ لَيْلَةِ الْقَدْرِ، وَصَيِّرْ اُمُوري فيهِ مِنَ الْعُسْرِ اِلَى الْيُسْرِ، وَاقْبَلْ مَعاذيري، وَحُطَّ عَنّيِ الذَّنْبَ وَالْوِزْرَ، يا رَؤوفاً بِعِبادِهِ الصّالِحينَ
হে আল্লাহ ! আজকের দিনে আমাকে শবেকদরের ফজিলত দান কর। আমার কাজ কর্মকে কঠিন থেকে সহজের দিকে নিয়ে যাও। আমার অক্ষমতা কবুল কর এবং ক্ষমা করে দাও আমার সব অপরাধ। হে যোগ্য বান্দাদের প্রতি মেহেরবান।

২৮ তম রমজানের দোয়া
اليوم الثّامن والعشرون : اَللّـهُمَّ وَفِّرْ حَظّي فيهِ مِنَ النَّوافِلِ، وَاَكْرِمْني فيهِ بِاِحْضارِ الْمَسائِلِ، وَقَرِّبْ فيهِ وَسيلَتى اِلَيْكَ مِنْ بَيْنِ الْوَسائِلِ، يا مَنْ لا يَشْغَلُهُ اِلْحـاحُ الْمُلِحّينَ .
হে আল্লাহ ! এ দিনে আমাকে নফল এবাদতের পর্যাপ্ত সুযোগ দাও। ধর্মীয় শিক্ষার মর্যাদায় আমাকে ভূষিত কর। তোমার নৈকট্য লাভের পথকে আমার জন্যে সহজ করে দাও। হে পবিত্র সত্ত্বা ! যাকে, অনুরোধকারীদের কোন আবেদন নিবেদন, ন্যায়বিচার থেকে টলাতে পারে না।

২৯ তম রমজানের দোয়া
اليوم التّاسع والعشرون : اَللّـهُمَّ غَشِّني فيهِ بِالرَّحْمَةِ، وَارْزُقْني فيهِ التَّوْفيقَ وَالْعِصْمَةَ، وَطَهِّرْ قَلْبي مِنْ غَياهِبِ التُّهْمَةِ، يا رَحيماً بِعِبادِهِ الْمُؤْمِنينَ .
হে আল্লাহ ! আজ আমাকে তোমার রহমত দিয়ে ঢেকে দাও। গুনাহ থেকে মুক্তিসহ আমাকে সাফল্য দান কর। আমার অন্তরকে মুক্ত কর অভিযোগ ও সন্দেহের কালিমা থেকে। হে ঈমানদার বান্দাদের প্রতি দয়াবান।

৩০ তম রমজানের দোয়া
اليوم الثلاثون : اَللّـهُمَّ اجْعَلْ صِيامى فيهِ بِالشُّكْرِ وَالْقَبُولِ عَلى ما تَرْضاهُ وَيَرْضاهُ الرَّسُولُ، مُحْكَمَةً فُرُوعُهُ بِالاُْصُولِ، بِحَقِّ سَيِّدِنا مُحَمَّد وَآلِهِ الطّاهِرينَ، وَالْحَمْدُ للهِ رَبِّ الْعالَمينَ .
হে আল্লাহ ! তুমি ও তোমার রাসুল ঠিক যেমনিভাবে খুশি হবে তেমনি করে আমার রোজাকে পুরস্কৃত কর এবং কবুল করে নাও। আমাদের নেতা হযরত মুহাম্মদ (সঃ) ও তার পবিত্র বংশধরদের উসিলায় আমার সব ক্ষুদ্র ক্ষুদ্র আমলকে মূল এবাদতের সাথে যোগ করে শক্তিশালী কর। আর সব প্রশংসা ও স্তুতি জগতসমূহের প্রতিপালক একমাত্র আল্লাহর। #



আর সফটওয়্যারটি ব্যবহার করা খুব সহজ ! তাই টিউটোরিয়াল লিখলাম না ! :)
সবাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো ভালো কিছু নতুন কিছু করতে পারি !
ধন্যবাদ :)

Wednesday, June 17, 2015

খুব সহজে দেখুন কে কে আপনার FACEBOOK প্রোফাইল ভিজিট করেছে। লিখিত এবং ভিডিও টিউটোরিয়াল।

Ø প্রথমে আপনার ফেসবুক প্রোপাইলে ভিজিট করুন। এখন যে কোন এক জাইগাতে মাউস রেখে Right বাটানে ক্লিক করুন। তারপর view page source এ ক্লিক করুন। এখন যে ট্যাব ওপেন হলো সেই ট্যাবে প্রবেশ করুন।
Ø কি-বোর্ড থেকে CTRL+F এক সাথে চাপুন।
Ø সার্চ বক্সে availablelist লিখে এন্টার প্রেস করুন। এই লেখাটা যেখানে আছে সেখানে হাইলাইট করে দেখাবে।
Ø হাইলাইটেড লেখার নিচে দেখুন কিছু কিছু কোড আছে। এখান থেকে একটি কোড কপি করুন।

Ø এবার ব্রাউজারের এড্রেস বারে লিখুন wwww.facebook.com/code .উদাহরনঃ—www.facebook.com/125468225464655 এবার এন্টার প্রেস করুন।

Ø যার প্রোপাইল ওপেন হবে সেই আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করেছে।

Ø এভাবে আপনি কোড গুলি কপি করে করে দেখতে পারেন কে কে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করেছে।

Ø যারা বুঝতে পারেন নি। তারা ভিডিও দেখুন।

Video Link 1


Video Link 2

ফোনে কল দিয়ে কেউ উত্যক্ত করছে? খুব সহজে বের করে ফেলুন তার নাম-ঠিকানা!

মোবাইলে অচেনা নম্বর থেকে ক্রমাগত কল বা মিসকল আসার মত বিরক্তিকর ব্যাপার কিছুই হতে পারে না। বিশেষত মেয়েদের জন্যে এই ভোগান্তি তো একেবারেই অলিখিত। বকাঝকা, ফোন সাইলেন্ট করে রাখা কোন কিছুতেই যেন কাজ হয় না। কিন্তু ভাবুন তো, অচেনা এই লোকটির নাম ঠিকানা যদি এক মিনিটেই আপনার হাতের মুঠোয় চলে আসে, আর আপনি উলটো তার নাম ধরে ডেকে বেশ ভালো রকম একটা হুমকী দিতে পারেন, কিংবা সহজেই পুলিশের কাছে তার নাম ঠিকানা দিয়ে দিতে পারেন, তাহলে কি ভালোটাই না হতো! না স্বপ্ন নয় একেবারেই, প্রযুক্তির উৎকর্ষে এই ছোট্ট কাজটি আপনি করতে পারেন স্রেফ ঘরে বসেই। আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে কয়েক সেকেন্ডেই নামিয়ে নিতে পারেন, এইসব অচেনা নাম্বার থেকে ফোনদাতার নাম ঠিকানা, সবই!

True caller
:
এই ছোট্ট অ্যাপস টি পাবেন গুগল প্লে স্টোরে। এটি আপনার ফোনে ইন্সটল করে নিন। তারপর কোন অচেনা নম্বর থেকে ফোন এলেই, স্রেফ জাদুর মত আপনার ফোনে ভেসে উঠবে কলদাতার নাম। তবে হ্যাঁ, শর্ত প্রযোজ্য। সেই নম্বরটি যদি তার নামে রেজিস্ট্রেশন করা থাকে, তবেই আপনি এই সুবিধাটা পাবেন। আর সেই লোক যদি ফেসবুকে এই নম্বরটি ব্যবহার করে থাকেন, তাহলে তো দেখতে পাবেন তার ছবি সহই! দেখে নিন তো, পরিচিত কেউই আপনার সাথে এই বিরক্তিকর আচরণটি করছে কিনা! বাড়তি পাওনা হিসেবে বিনেপয়সায় আপনি এই কলদাতাকে ব্লক করে রাখতে পারবেন।

Facebook:
বার বার ফোন করতেই থাকা বিরক্তিকর নম্বরটিকে কিন্তু আপনি ট্র্যাক করতে পারেন ফেসবুকের মাধ্যমেও। ফেসবুকের সার্চ অপশনে গিয়ে ফোন নম্বরটি টাইপ করুন। সে ব্যক্তি যদি এই ফোন নম্বরটি তার একাউন্টে ব্যবহার করে (করার সম্ভাবনা খুব বেশী), তাহলে তাকে সহজেই খুঁজে পাওয়া সম্ভব।

LINE whoscall:
অনেকটা ট্রুকলারের মতই এটিও অচেনা ফোনদাতার রেজিস্টার্ড নাম ও অন্যান তথ্য ও তার মোবাইলে লোকেশন অন থাকলে তার ঠিকানা অব্দি দেখিয়ে দেবে আপনাকে।

Mobile Number Locator:
অচেনা নম্বর থেকে ফোনদাতার রেজিস্টার্ড নাম জানবে এই অ্যাপটি। অ্যাপটির অন্যতম সুবিধা হচ্ছে, এটি ইন্টারনেট কানেকশন ছাড়াই কাজ করে। ইনকামিং ও আউটগোয়িং কল চলাকালীনই কলারের ও প্রাপকের বিস্তারিত জানিয়ে দেয় এই অ্যাপ। গুগল ম্যাপের সাহায্যে এই অ্যাপ কলারের লোকেশনও দেখিয়ে দেবে।

আমি নিজে ট্রুকলার ব্যবহার করি। তবে, আপনি আপনার সুবিধামত যে কোনটি বেছে নিতে পারেন। আর দেরী কেন, মুখোশ খুলে নিন বিরক্তিকর ফোন বা মিসকলদাতার। ভালো থাকুন আপনি।

আজ এ পর্যন্ত ভালো থাকুন

অনলাইনে ফটো এডিট করার চমৎকার ২০টি সাইট !!!

আজ আমি আপনাদের দিচ্ছি ফটো এডিট করার কিছু সাইট যেখানে হাজার রকমের Effect তৈরি আপনার জন্য। এসব সাইটের মধ্যে কিছু সাইট আপনারা অনেকেই জানেন। আরও কিছু সাইট যেগুলো অনেকেই জানেন না। চলুন কথা না বলে দেখে নিই সেই সাইটগুলো।
1.http://www.photofunia.com/

2.http://www.photofacefun.com/

3.http://funphotobox.com/

4.http://pho.to/

5.http://www.loonapix.com/

6.http://www.picartia.com/

7.http://www.hairmixer.com/

8.http://yearbookyourself.com/

9.http://www.loonapix.com/

10.http://www.writeonit.org/

11.http://www.instyle.com/instyle/makeover/

12.http://www.dumpr.net/

13.http://www.montagraph.com/main.aspx

14.http://www.pizap.com/

15.http://funny.pho.to/

16.http://www.festisite.com/money/

17.http://www.faceinhole.com/

18.http://www.festisite.com/money/

19.http://onlinepictureframes.com/

20.http://www.moronface.com/

আশা করি আপনাদের ভালই লেগেছে। আর কোন সমস্যা হলে অবশ্যই বলবেন। আজকের মত বিদায়।

Monday, June 15, 2015

আপনার ব্লগে ভিজিটর বাড়ানোর জটিল টিপস !

ভিজিটর হচ্ছে যে কোন ব্লগের প্রান। ভিজিটর নাই, তো প্রান নাই। সুতরাং, আপনি যদি আসলেই ব্লগিং করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভিজিটর বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। কিন্তু কিভাবে? নিচের গাইডলাইন্স অনুসরন করুন, বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার ব্লগের ট্রাফিক বাড়াতে পারবেন।
১) নিয়মিত আপনার লেখা প্রকাশ করুন:

আপনাকে অবশ্যই নিয়মিতভাবে আপনার ব্লগে লিখতে হবে, তা প্রতিদিন ১ বার হোক, অথবা সপ্তাহে। কিন্তু এমন যেন না হয়, একদিন ৪-৫ টা লিখলেন আর অন্য ৪-৫ দিন বসে থাকলেন।
২) কোয়ালিটি কন্টেন্ট লিখুন:

আপনাকে অবশ্যই কোয়ালিটি কন্টেন্টের উপর জোর দিতে হবে তা সপ্তাহে এক্টাই হোক না কেন। আপনি প্রতিদিন লিখলেন কিন্তু একটা ও কোয়ালিটি কন্টেন্ট নয়, কোন লাভ নাই।
৩) আপনার ব্লগকে সার্চ ইঞ্জিনে সাবমিট করুন:

আপনাকে প্রতিটি ব্লগ অবশ্যই সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে, অন্যথায় কোন লাভ নাই। আপনার কন্টেন্ট সার্চ করে পেতে হলে অবশ্যই সেগুলো সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে।
৪) আপনার ব্লগকে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করুন:

আপনি যখনি কোন ব্লগ লিখবেন অবশ্যই তা আপনার সোশ্যাল মিডিয়াতে (ফেসবুক, টুইটার ইত্যাদি) প্রচার করবেন। এটা আপনার ব্লগের ভিজিটর কে সাংঘাতিক ভাবে বাড়াতে সাহাজ্য করবে। আর, সার্চ ইঞ্জিন গুলো ও এখন খুব মুল্য দেয় এটাকে।
৫) কোয়ালিটি ব্যাক-লিঙ্ক তৈরি করুন:

আপনাকে অবশ্যই কোয়ালিটি ব্যাক-লিঙ্ক তৈরি করতে হবে। ফালতু ব্যাক্-লিঙ্ক তৈরি করে কোন লাভ নাই। আপনাকে অবশ্যই ভাল পেজ র‍্যাঙ্কের ব্লগে আপনার ব্লগের লিঙ্ক তৈরি করতে হবে। ভাল ব্লগে একটা ব্যাক-লিঙ্ক ফালতু ব্লগে ১০০০ টা ব্যাক-লিঙ্কের চেয়ে ভাল।
৬) ভিডিও মার্কেটিং:

ভিডিও মার্কেটিং আপনাকে বেশ হেল্প করবে আপনার সাইটের ভিজিটর বাড়াতে। এ ক্ষেত্রে আপনি ইউটিউবের সাহায্য নিতে পারেন। ইউটিউবে আপনার কোন ভিডিও প্রকাশ করে সেখানে আপনার ব্লগের লিঙ্ক দিয়ে দিতে পারেন।
৭) ইয়াহু Answer এ সক্রিয় থাকুন :

ইয়াহু Answer খুবই উপকারি আপনার সাইটের ভিজিটর বাড়ানোর ক্ষেত্রে। এখানে আপনি আপনার সাইটের লিঙ্ক দিলে আপনার ব্যাক-লিঙ্কের তেমন কোন ভেল্যু নাই, কিন্তু আপনি ভিজিটর ভাল পাবেন। তবে, আপনাকে ইংলিশ জানতে হবে।
৮) ফোরামে সক্রিয় থাকুন:

সর্বদা বিভিন্ন ফোরামে সক্রিয় থাকুন, এটা আপনার সাইটের ভিজিটর বাড়াতে খুবই হেল্প করবে। কিন্তু স্প্যামিং করবেন না, অর্থাৎ প্রথম দিন থেকেই ফোরামে আপনার সাইটের লিঙ্ক দিবেন না।
৯) সঠিক কি-ওয়ার্ড ব্যবহার করুন:

অবশ্যই আপনাকে সঠিক কি-ওয়ার্ড ব্যবহার করতে হবে। সঠিক কি- ওয়ার্ড নির্বাচন খুবই গুরত্ত পূর্ণ ব্যাপার। এটা আপনার সাইটের অরাগানিক ভিজিটর বাড়াতে হেল্প করবে।
১০) ডিরেক্টরি সাবমিশন:

আপনার সাইটকে অবশ্যই বিভিন্ন ডিরেক্টরিতে সাবমিট করতে হবে। এটা ভিজিটর বাড়ানোর এক অনন্য উপায়। গুগলে সার্চ দিলে অনেক গুলো ফ্রী সাইট পাবেন ডিরেক্টরি সাবমিশনের জন্য।

আশা করি, উপরুক্ত গাইডলাইন্স আপনাকে সাহায্য করবে আপনার সাইটের ভিজিটর বাড়াতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।


Get free 500+ visitor daily

যে কোন লেখা আপনাকে পড়িয়ে শোনাতে ডাউনলোড করুন ডিজিটাল তোতাপাখি।

আজ আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করবো যেটি পড়তে পারে টেক্সট, লেটারস, ওয়েবপেজেস এবং ডকুমেন্টস যা আপনি শুনতে চান। পরবর্তীতে শোনার জন্য সেটাকে আবার WAV, MP3 or WMA ফরমেটে সেভও করা যায়।

সফটওয়্যারটি দিয়ে আপনি কী কী করতে পারবেন:
* পিসি পড়ে শোনাবে আর আপনি পিছনে হেলান দিয়ে আরামসে বসে বসে তা শুনতে পারবেন।
* টেক্সটগুলোকে MP3 ফরমেটে সেভ করে পোর্টেবল যে কোন অডিও প্লেয়ারে পরে* শুনতে পারবেন।
* নিজের লেখাগুলোর প্রুফ রিডিং করতে
পারবেন।
* পড়তে অসমর্থ্য ব্যক্তির জন্য দারুন সহায়ক
* আপনার আনসারিং মেশিনের জন্য মেসেজ তৈরী করতে পারবেন।
* প্রচুর পড়ার ফলে চোখের উপর চাপ পড়াটা কমে যাবে।
* চলতি পথে eBook শোনতে পারবেন।
* বয়স্কদের চোখের দূর্বল দৃষ্টিজনিত সমস্যার সমস্যার সমাধান পাওয়া যাবে।
* সেকেন্ড ল্যাংগুয়েজ হিসেবে English স্টাডি করা যাবে।
* পরীক্ষার পড়ার জন্য সহায়ক টুলস হিসেবে কাজে দিবে।
* ছোটদের গল্প পড়ে শোনাতে পারবে পিসি।
* সুবিধামত স্পীচে টেক্সট শোনার সুবিধা।
কী-ফিচার:
* সিংগল আর্টিকেল এবং মাল্টি আর্টিকেল মোড
* অটো ক্লিপবোর্ড, ডকুমেন্ট ইমপোর্ট, হট-কী, ড্রাগ এন্ড ড্রপ
* Word, PDF এবং HTML ডকুমেন্ট সাপোর্ট
* WAV, MP3 এবং WMA সাপোর্ট
* প্রুফ রিড টুলস সুবিধা
* ইন্টারনেট এক্সপ্লোরারের ওয়েব পেজেস শোনার জন্য প্লাগ-ইনস ইত্যাদি।


Download from server 1
Download from server 2
সফটওয়্যারটির মূল্য ২৯ ডলার। চিন্তার কোন কারন নেই, আমি আপনাদের দিচ্ছি ফুল ভার্সন একদম ফ্রী তে। ধন্যবাদ সবাইকে।

Saturday, June 6, 2015

ফেসবুকে লক্ষ কোটি লাইক দেখিয়ে আপনার বন্ধুকে চমকে দিন

আজ আমি আপনাদের সাথে যেই টিপস টি শেয়ার করবো তার মাধ্যমে আপনি আপনার ফেসবুক এর স্ট্যাটাস কিংবা ফটোতে ইচ্ছামত লাইক বসিয়ে বন্ধুদের সাথে মজা নিতে পারবেন। বিশ্বাস নাহলে নিচের ফটোটা দেখুন।
চলুন তাহলে শুরু করা যাক, প্রথমে মজিলা ব্রাউজারে firebug নামের add on টি download করে নিন এখান থেকে or download করে নিন এখান থেকে, তারপর ইন্সটল দিন, এখন ফেসবুক এর যেকোনো টিউন বা ফটো তে নিচের ছবির মত জায়গায় মাউস এর ডান বাটন ক্লিক করে Inspect element with firebug এ ক্লিক করুন।
তারপর নিচের ছবির মত 1 চিহ্নিত স্থানে আপনার ইচ্ছা মত সংখ্যা (ধরুন আমি 2,00,669 দিলাম) বসিয়ে 2 চিহ্নিত স্থানে ক্লিক করে ক্লোজ করে দিন।
হয়ে গেল আপনার কাজ, এখন এইটার একটা স্ক্রীন শট নিয়ে আপনার বন্ধুকে পাঠিয়ে মজা লুটেন।
বি.দ্র. এইভাবে করলে আপনার ব্রাউজারেই শুধু লাইক শো করবে এর জন্য আপনাকে স্ক্রীন শট দিয়েই অন্যকে দেখিয়ে মজা নিতে পারবেন। Download Android,java,symbian app copied.

Friday, June 5, 2015

এবার রবিতে ২০ এমবি করে ফ্রি নিন যত খুশি ততবার ১০০% সত্যি

প্রথমে *৮৪৪৪# ডায়াল করুন তারপর ১ রিপ্লাই দিন, তারপর ৪ রিপ্লাই দিন,তারপর ৩ রিপ্লাই দিন,তারপর ১ রিপ্লাই দিন। এখন *৮৪৪৪# ডায়াল করে এমবি চেক করুন। মেয়াদ ১ দিন। মেয়াদ বাড়াতে এখানে দেখুন wapearnbd.com http://mobile.wapearnbd.com/redirect/181

Wednesday, June 3, 2015

এবার যে কোন মানুষ এর সাথে কথা বলুন মেয়ে ছেলে দাদা দাদী সহ সকল প্রকার কণ্ঠে ১০০ % কাজ করে

প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো। প্রথমেই বলে রাখি এই ধরনের টিউন যদি এর আগে কেও করে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটা সফটওয়্যার যা আপনাদের কজে লাগবে ১০০% সঙ্গে অনেক মজা ও পাবেন।
অনেকেই আছেন যারা ভয়েস চেঞ্জ করে কথা বলতে চান,আমার মতো কিন্তু কনো ভালো সফটওয়্যার খুজে পাচ্ছেন না বা জানেনা না। আমি ত আছি আপনাদের সাথে আসলে অনেক কাজে ভয়েস চেঞ্জ করে কথা বলা দরকার হতে পারে, এর মধ্যা সয়তানি করে কথা বলা টা বেশি। তো যারা এমন টা খুজছেন তাদের জন্য আজকে আমি এই সফটওয়্যার টি নিয়ে এসেছি।
এবার দেখুন এর কিছু সুবিধা সমূহঃ এর মাধ্যমে মে, ছেলে,দাদা দাদী সহ সকল প্রকার কণ্ঠ change করতে পাবেন। কথা গুলো একেবারে স্পষ্ট যেনো সকলে বুঝতে পারে ইয়াহ, স্কাইপি, MSN সহ সকল প্রকার মেসেঞ্জার সাপোর্ট করে। সহজ ব্যবহার যোগ্য ও সহজ ভাবে ব্যবহার করা যাবে। উইন্ডোজ ৩২ ও ৬৪ বিট ২ টাতেই সাপোর্ট করে সেই রকম একটা সফটওয়্যার যা দিয়ে মজা করতে পারবেন আপনি। AV Voice Changer.Apk টি আপনার পছন্দ হলে নিচ থেকে Download করে নিন। এন্ড্রয়েড মোবাইল ভার্সনঃ ডাউনলোড Link 1 ডাউনলোড Link 2 পিসি ভার্সনঃ ডাউনলোড Link 1 ডাউনলোড Link 2 সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন

Popular Posts

Recent Posts

Unordered List

Pages

পরিসংখ্যান

সর্বশেষ

মন্তব্য

Top Sites

No Now